পানিতে ডুবে একদিনেই ১১ শিশুর মর্মান্তিক মৃত্যু
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৩৪ ৪ সেপ্টেম্বর ২০২০
পানিতে ডুবে শিশু মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত বৃহস্পতিবার একদিনেই ভাই-বোনসহ ১১ শিশু ও এক বৃদ্ধের মর্মান্তিত মৃত্যু হয়েছে পানিতে ডুবে। এদের মধ্যে কিশোরগঞ্জে পৃথক ঘটনায় ৫ জন, কুড়িগ্রামে ৩ ও ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনের মৃত্যু হয়। এ ছাড়া নেত্রকোনার কেন্দুয়া ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একজন করে মারা যায়।
কিশোরগঞ্জ : পানিতে ডুবে নিকলী উপজেলায় তিনজন এবং মিটামইন ও করিমগঞ্জ উপজেলায় একজন করে শিশু মারা যায়। মৃতরা হচ্ছে নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের হাফসরদিয়া গ্রামের ভূঁইয়া বাড়ির জামান ভূঁইয়ার ছেলে সায়ন (৫) ও মিলাত ভূঁইয়ার মেয়ে মুন আক্তার (৪) এবং উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের কাজল মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার (৫)। এছাড়া মিটামইন উপজেলার গোপদীঘি ইউনিয়নের খাসাপুর গ্রামের কবীর মিয়ার মেয়ে মুক্তা (৯) এবং করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের গৌরারগোপ (গাবতলি) গ্রামের ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের ছেলে মাহিন (৭) পানিতে ডুবে মারা যায়।
রৌমারী : কুড়িগ্রামের রৌমারীতে খালার বাড়িতে বেড়াতে এসে সোনাভরি নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বন্দবেড় ইউনিয়নের কলেজপাড়া গ্রামের সোনাভরি নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে। তারা আপন খালাতো ভাই-বোন। মৃতরা হলো গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কিসমত বড় বাড়ি গ্রামের অলি উল্ল্যাহর মেয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জিন্নাত খাতুন দিনা (১২), রৌমারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক হায়দার আলীর ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিয়াম আহমেদ (১৩) এবং একই উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামের আ. কাদেরের ছেলে হামিম মিয়া (১৬)।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরের পীর বাড়ি (আরামবাগ) এলাকায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মারা গেছে।
পঞ্চগড় : তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে পাথর কোয়ারিতে ডুবে সানি আকা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়। দুপুরে ওই ইউনিয়নের নারায়ণগঞ্জ গ্রামে এই ঘটনাটি ঘটে। সানি ওই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। সে নারায়ণগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স